Recents in Beach

ব্রেকিং নিউজ

ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের দায়ে নেতানিয়াহু ও বিচারমন্ত্রীর বিরুদ্ধে ব্রিটিশ এমপিদের নিষেধাজ্ঞার দাবি

ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের দায়ে নেতানিয়াহু ও বিচারমন্ত্রীর বিরুদ্ধে ব্রিটিশ এমপিদের নিষেধাজ্ঞার দাবি

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগত নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির বিচারমন্ত্রী ইয়্যারিভ লেভিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন ব্রিটিশ আইনপ্রণেতারা। মিডল ইস্ট আই ও স্কাই নিউজের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ৭১ জন ব্রিটিশ এমপি ও লর্ডস সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারের কাছে এই দাবি জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন।

লেবার পার্টির এমপি নিল ডানকান-জর্ডানের নেতৃত্বে লেখা এই চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টির ৩০ জন এমপি এবং ৭ জন লর্ডস সদস্যসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়, ফিলিস্তিনিদের ওপর পরিচালিত নথিভুক্ত নির্যাতনের দায় ইসরাইল সরকারের, যার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি দায়ী। আইনপ্রণেতারা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানান, যেন তিনি নেতানিয়াহু এবং উপপ্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ইয়্যারিভ লেভিনের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে দায়মুক্তির অবসান ঘটান।

চিঠিতে আরও বলা হয়, এর আগে ইসরাইলের ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে নেওয়া নিষেধাজ্ঞা ইতিবাচক পদক্ষেপ হলেও তা ফিলিস্তিনি বন্দিদের প্রতি ইসরাইলি আচরণের কোনো পরিবর্তন আনতে পারেনি। বরং পরিস্থিতি আরও অবনতি হয়েছে এবং প্রায় সম্পূর্ণ দায়মুক্তির পরিবেশ তৈরি হয়েছে। এছাড়া চিঠিতে জাতিসংঘের গত ফেব্রুয়ারির একটি প্রতিবেদনের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, যেখানে ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের ওপর নির্যাতন, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং ব্যাপক হত্যাকাণ্ডকে একটি নিয়মিত পদ্ধতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংক্ষেপে:
ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন ৭১ জন ব্রিটিশ এমপি। দায়মুক্তির অবসান ঘটাতে তারা পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের দায়ে নেতানিয়াহু ও বিচারমন্ত্রীর বিরুদ্ধে ব্রিটিশ এমপিদের নিষেধাজ্ঞার দাবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ