Recents in Beach

ব্রেকিং নিউজ

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে দেশ একজন প্রখ্যাত লেখক ও গবেষককে হারাল। দেশের শিক্ষা ও সাহিত্য অঙ্গনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

উল্লেখ্য, আজ রোববার বিকেলে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য শিক্ষাবিদ। তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাঁর প্রয়াণে দেশের বুদ্ধিজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সংক্ষেপে:
বাংলা একাডেমির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শিক্ষা ও সাহিত্যে তাঁর অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ