Recents in Beach

ব্রেকিং নিউজ

ঢাকার বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী: দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরখাস্ত

ঢাকার বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী: দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরখাস্ত

রাজধানীর কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে আজ শুক্রবার ঝটিকা সফরে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাউকে না জানিয়ে প্রায় চার ঘণ্টা ধরে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। নিজেই গাড়ি চালিয়ে হাতিরপুল ও ফার্মগেটসহ বেশ কিছু এলাকা পরিদর্শনকালে বর্জ্য জমে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের পর কর্তব্যরত দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংক্ষেপে:
রাজধানীর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর ঝটিকা সফর। অব্যবস্থাপনা দেখে দুই সিটি কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ। ঢাকার বিভিন্ন এলাকায় চার ঘণ্টা ঘুরে দেখেন তিনি।
ঢাকার বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী: দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরখাস্ত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ