মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা নামক স্থানে এক মানসিক ভারসাম্যহীন নারী একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (২৯ মে) ভোররাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরে কালকিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। শুক্রবার ভোরে তার প্রসববেদনা শুরু হলে ভূরঘাটা এলাকার কয়েকজন স্থানীয় নারী এগিয়ে আসেন। তাদের মানবিক সহায়তায় ওই নারী নবজাতকটির জন্ম দেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই উৎসুক জনতা মা ও নবজাতককে দেখতে ভিড় করছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন। তবে নবজাতকের বাবার পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। খবর পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
মাদারীপুরের কালকিনিতে এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। স্থানীয় নারীদের সহায়তায় জন্ম নেওয়া এই নবজাতককে দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।



0 মন্তব্যসমূহ