দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচনে আর কোনো আইনি বাধা নেই। হাইকোর্ট বিভাগের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আগামী ২৩ মে নির্ধারিত সময়েই এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। এর আগে একই দিন দুপুরে ব্যবসায়ী এস এম নুরুল হক ও মোহাম্মদ আজিজুল হক হাইকোর্টে একটি রিট দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট বিভাগ নির্বাচনের ওপর স্থগিতাদেশ ও রুল জারি করেছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করে দেন। রিটকারী পক্ষের আইনজীবী আশফাকুর রহমান জানান, একটি রিপ্রেজেন্টেশন নিষ্পত্তি না হওয়ায় তারা আবেদন করেছিলেন। হাইকোর্টের আদেশে নির্বাচন আটকে গেলেও চেম্বার আদালতের নতুন আদেশের ফলে এখন ভোট গ্রহণে আর কোনো বাধা নেই।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স নির্বাচনে আর কোনো বাধা নেই। হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আগামী ২৩ মে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ নির্বাচন।



0 মন্তব্যসমূহ