চট্টগ্রামের হাটহাজারীতে টিসিবির পণ্য বিতরণে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার হাটহাজারী পুরাতন পৌরসভা ভবনে এই অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ৮৩ বস্তা নিম্নমানের চাল জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, সোমবার হাটহাজারী পৌরসভার পুরাতন কার্যালয়ের সামনে টিসিবির পণ্য বিতরণের সময় নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং বিতরণের জন্য রাখা ৮৩ বস্তা চাল জব্দ করা হয়। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সংক্ষেপে:
হাটহাজারীতে টিসিবির পণ্য বিতরণে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৮৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই তৎপরতা প্রশংসা কুড়াচ্ছে।
হাটহাজারীতে টিসিবির পণ্য বিতরণে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৮৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই তৎপরতা প্রশংসা কুড়াচ্ছে।

0 মন্তব্যসমূহ