ফরিদপুরের সদরপুর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রামচন্দ্রপুর দরবার শরীফের অনুসারীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দরবার শরীফ মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
রামচন্দ্রপুর দরবার শরীফের পীর শাহ্ সুফি মো. রবিন হাসান মোস্তাকের ইমামতিতে এই জামাতে দরবার শরীফের ভক্ত ও আশপাশের প্রায় ৩০টি পরিবারের মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দরবার শরীফ সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে সেখানে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে সকাল থেকেই দরবার এলাকায় ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর দরবার শরীফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করা হয়ে থাকে।
দরবারের পীর শাহ্ সুফি মো. রবিন হাসান মোস্তাক জানান, ইসলামী শরিয়তের বিধান অনুসরণ করে প্রতিবছর তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভক্তদের অংশগ্রহণে এবারের ঈদের জামাত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
ফরিদপুরের সদরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রামচন্দ্রপুর দরবার শরীফের অনুসারীরা। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই জামাতে ৩০টি পরিবারের মানুষ অংশ নিয়ে বিশেষ মোনাজাত করেন।



0 মন্তব্যসমূহ