Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে এক জলদস্যু নিহত

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নস্থ বাণীগ্রাম লটমণি পাহাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাতের সাথে র‍্যাব-৭ এর টহলদলের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় জলদস্যু মোরশেদ আলম নামে একজন নিহত হয়।

রবিবার (২৬ জানুয়ারি) রাত ১২ টা ২০ মিনিটের সময় (শনিবার দিবাগত রাত) ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাতের সাথে র‍্যাব-৭ এর টহলদলের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় চাঞ্চল্যকর ৩১ জেলে হত্যা মামলা, আরোও বেশ কয়েকটি খুন, খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট ১৬টি মামলার আসামী চাম্বল এলাকার কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী ও জলদস্যু মোরশেদ আলম (৩৫) নিহত হয়।


র‍্যাব-৭ অফিসসূত্রে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ চারটি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড গুলি এবং তিনটি দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ