Recents in Beach

ব্রেকিং নিউজ

দেশ প্রেমিকের লাশ


এম.এ.রহিম চৌধুরী
 
বুয়েটে দেখ নিতর দেহ
আমার ভাইয়ের শেষ নিঃশ্বাস,
ভারত বিরোধী মন্তব্যে
দেশপ্রেমিকের লাশ।
ফাহাদ তুমি মরে ও অমর
মরছে জাতির দেশপ্রেম...?
সত্য কথা বলতে বারণ
অন্ধ জাতির ভারত প্রেম...!
রক্ত নিয়ে খেলছে কারা
সারা বাংলা হাহাকার,
দেশ বিরোধী চুক্তি করে
গদি রক্ষার হাতিয়ার..!
আমি তুমি সবাই দাস
গনতন্ত্র হচ্ছে লাশ....?
এবার জাগো বীর সেনানী
আর কর না হাহুতাশ।
রাজপথে হোক রক্তের খেলা
পাড়া মহল্লায় জাগো নওজোয়ান,
আর নয় ভয়,সত্যের জয়
শুরু হোক মুক্তির মিছিলে গনতন্ত্রের গান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ