Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নে মিনিট্রাকের ধাক্কায় এক ছেলের প্রাণ নিল

ডেস্ক রিপোর্টঃ
বাঁশখালী উপজেলার অন্তর্গত  শেখেরখীল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড টেকপাড়া রোজাইর বর বাড়ি এলাকায় রাস্তা পার হতে গিয়ে (চট্র মেট্রো- ন-১১৫৭৯৬) নামের মিনিট্রাকের ধাক্কায় মোঃ মিজান (৩) নামে এক ছেলে মারা গেছেন।

 গতকাল বিকাল সাড়ে ৫.৩০ টায় নাগাদ এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড টেকপাড়া রোজাইর বর বাড়ির মোরশেদের পুত্র।

বিকালে রাস্তা পার হওয়ার সময় টেকপাড়া রোজাইর বর বাড়ি এলাকায় মিনিট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হলে। তাকে  উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাটালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক মিনিট্রাক ড্রাইভার ও তার সহযোগী পালাতক।বাঁশখালী নিউজেরশেখেরখীল ইউনিয়ন সংবাদদাতা সৃত্রে জানা যায় বর্তমানে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ