Recents in Beach

ব্রেকিং নিউজ

মেসেজ

আরণ্যক টিটো


ইনকামিং আসলো মেসেজ। 
কার?
যার
মনের মাঝে ফুল ফুটেছে
তার। 
দ্বার,
রাখলো খোলা আমার লাগি
নাকি।
বাকী
কথার মালা রাখলো জমা
বুকে।
সুখে
জোয়ার জলে ভাসবে বলে
নদীর বাঁকে বাঁকে।
আউটগোয়িং
আমিও আজ দিলাম মেসেজ
তাকে। 
যাকে
পথ পেরুলেই ছুঁতে পাবো
নদীর বাঁকে বাঁকে...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ