Recents in Beach

ব্রেকিং নিউজ

আনোয়ারা মহিলা ফুটবল একাডেমির উদ্যেগে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

আনোয়ারা মহিলা ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত লাল দল বনাম সবুজ দলের মধ্যেকার এক প্রীতি ফুটবল ম্যাচ আজ ১৯ জানুয়ারী ১২ ঘটিকার  সময় আনোয়ারা পালকী  সি-বিচে অনুষ্টিত হয়।এতে আনোয়ারা মহিলা ফুটবল ও বাঁশখালী ক্রিকেট একাডেমীর পরিচালক ও সাংবাদিক মোহাম্মদ এরশাদেন সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার ৬ নং বার খাইন ইউনিয়ন পরিষদের ৫, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য  মোঃ জসিম উদ্দিন, মোঃ আজিজুল হক (আজিজ),  আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আজমত আলী, সাবেক আবহানী ফুটবল ক্লাবে কোচ ও আনোয়ারা মহিলা ফুটবল একাডেমীর  প্রধান কোচ মোঃ আলী সহ বিভিন্ন এলাকা থেকে গুরতে আসা হাজার হাজার পর্যটক বৃন্দ দর্শক হয়ে খেলাটি উপভোক করেন। উক্ত ম্যাচটি নির্ধারিত সময়ে ৪-৪ গোলে ম্যাটি ড্র হয়। লাল দলের হয়ে নিশু আক্তার,  দিলরুবা,  নাহিদা আক্তার ফাহিমা আক্তার ১টি, এবং নীল দলের হয়ে আফসান খানম ২টি এবং ঝতু ১টি করে গোল করেন, উক্ত খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আফসান খানম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ