নিজস্ব প্রতিবেদক: ‘নতুন স্বপ্নে এগিয়ে চলো, সাফল্যের পথে আলো ছড়াও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনীতে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফ্লাওয়ার ফ্রেন্ডস ইংলিশ স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) আনন্দঘন পরিবেশে বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রমের ২৩ বছর অতিক্রম করে ২৪তম বছরে পদার্পণ করেছে।
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ তাফহীমুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ নাঈম উদ্দীন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলাতলী রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ি ও দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ কাশেফুল ইসলাম।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক মুহাম্মদ নুরুল ইসলাম ও তাহুরা বেগমসহ বিদ্যালয়ের অন্যান্য অভিভাবক। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় অনুষ্ঠানস্থল। প্রাথমিক শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করা বিদায়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিদায় স্মারক ও উপহার। ক্লাস পার্টি উপলক্ষে ছিল বিশেষ কেকের আয়োজন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে আনন্দমুখর।
বিদায় মানেই সমাপ্তি নয়, বরং নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে জীবনের আরেকটি অধ্যায়ে প্রবেশ। প্রাথমিক শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করে নতুন শিক্ষাজীবনের পথে যাত্রা করতে যাওয়া পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও সমৃদ্ধ জীবন কামনা করে বিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া ও শুভকামনা জানানো হয়।
শিক্ষার ২৩ বছর পেরিয়ে ২৪তম বছরে পদার্পণ করা বাঁশখালীর ফ্লাওয়ার ফ্রেন্ডস ইংলিশ স্কুলে আনন্দঘন পরিবেশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।



0 মন্তব্যসমূহ