Recents in Beach

ব্রেকিং নিউজ

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন বাঁশখালীর খুদুকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মোহাম্মদ এরশাদঃ ক্রীড়া জগতে অন্যান্য এলাকার মত বাঁশখালীর ছেলেমেয়েরাও পিছিয়ে নেই।ক্রীড়ায় বাঁশখালীর কচি কোমল ছেলেমেয়েরা একের পর এক সাফল্য বয়ে আনছে।এরই ধারাবাহিকতায় বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ছনুয়া খুদুকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ শনিবার সকাল ১০ঘটিকার সময় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামের অনুশিল মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনালে পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খুদুকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হুসনা আক্তার এ প্রতিবেদককে বলেন,"আমার স্কুলের মেয়েরা ৩-০ গোলে পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া।"
এদিকে ক্রীড়াজগতে প্রান্তিক জনপদ ছনুয়ার অন্তর্গত খুদুকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে সাফল্য অর্জন করায় বিভিন্ন মহল তাদেরকে অভিনন্দন জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ