Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে ঘাতক দালাল নির্মুল কমিটির জনসভা অনুষ্ঠিত

মোঃ এরশাদঃ আজ বাঁশখালীতে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির জনসভা পৌরসভা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় বাঁশখালী আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ কবির লিটনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী মুকুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক সাংবাদিক শওকত বাঙ্গালী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লেয়াকত সিকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার নুজহাত চৌধুরী, বাঁশখালী শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ সাজ্জাদ হোসাইন তালুকদার। আওয়ামীলীগ নেতা জাহেদ আকবর জেবু ও যুবলীগ নেতা ফারুক এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা চৌধুরী নাজেমুল হক, মোঃ সিরাজ, শাহাব উদ্দীন, ছাত্রলীগের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হামিদ উল্লাহ হামিদ, নির্মুল কমিটির জেলা নেতা আবদুল হাকিম, মুহাম্মদ ওমর ফারুক, সাজ্জাদ হোসেন, তাজুল ইসলাম, গুনাগরী চৌমুহনী ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি ফরহাদুল ইসলাম, সাবেক বাঁশখালী কলেজ ছাত্রলীগ সভাপতি শওকত হোসেন পিটু, কালিপুর ইউপি তাতিলীগ সভাপতি তৌহিদুল ইসলাম, যুবলীগ নেতা শহীদুল ইসলাম ও আজীজ, ছাত্রনেতা রহিম, মিশু, জোবায়ের সহ অন্যান্য নেতানেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ