Recents in Beach

ব্রেকিং নিউজ

আফ্রিকার মুজাম্বিকে সড়ক দূর্ঘটনায় আহত বাঁশখালীর যুবকের মৃত্যু

মোহাম্মদ বেলাল উদ্দিনঃ মুজাম্বিকে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীলের মোহাম্মদ আবদুস শাকুর (২৭) প্রকাশ রনি মারা গেছেন।তিনি আফ্রিকার মুজাম্বিকের একটি হাসপাতালের একটি আইসিওতে ছিলেন।নিহতের পরিবারের বরাতে তার এক আত্নীয় সাপ্তাহিক অগ্রযাত্রাকে বলেন,শেখেরখীলের আবদুস শাকুর রনি গত ২দিন আগে আফ্রিকার মুজাম্বিকে মোটর বাইক চালাতে গিয়ে দূর্ঘটনার শিকার হন।দুই দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি গতকাল মারা যান।এদিকে আবদুস শাকুর রনির অকাল মৃত্যুতে তার নিজ গ্রাম শেখেরখীলসহ পুরো বাঁশখালীতে শোকের ছায়া নেমে এসেছে।অপরদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে তার লাশ দেশে আনার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তার এক আত্নীয় এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ