Recents in Beach

ব্রেকিং নিউজ

রশিদপুরে স্কাউট দলের সনদ প্রদান ও সম্মান প্রদান অনুষ্ঠান

মোঃআরিফ মিয়া,জামালপুরঃচাঁদপুর জেলার হাইমচরে ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় কমডেকা (সমাজ উন্নয়ন ক্যাম্প) অংশগ্রহণকারী জামালপুর জেলার রশিদপুর গ্রামের প্রতিশ্রুতি মুক্ত স্কাউট দল বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নিয়ে সাফল্য অর্জন করে। জামালপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম তাদের এ সাফল্য অর্জনের সনদ ও সম্মাননা স্মারক প্রতিশ্রুতি মুক্ত স্কাউট দলের সদস্যদের হাতে তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জি এস মিজানুর রহমান, যুগ্মসম্পাদক সালেহ সফি গেন্দা, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিশ্রুতি মুক্ত স্কাউট দলের সভাপতি মো. মোফাজ্জল হোসেন ও সঞ্চালনা করেন জেলা স্কাউট দলনেতা প্রতিশ্রুতি মুক্ত স্কাউট দলের সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ