Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে ৩য় শ্রেনীর ছাত্রী ধর্ষিত


বিএন ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের টেকপাড়া গ্রামে তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষিত ওই ছাত্রী ৩ দিন যাবৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদিকে এ ঘটনায় আজ শনিবার ধর্ষিতার পিতা মোস্তফা আলী বাদী হয়ে বাঁশখালী থানায় এজাহার দায়ের করেছে। ধর্ষণ মামলার ঘটনার সত্যতা স্বীকার করে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহউদ্দীন বলেন, ঘটনাটি সত্যিই উদ্বেগজনক। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত অপরাধিকে ধরতে অভিযান চলছে। ধর্ষণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, শেখেরখীলের টেক পাড়া গ্রামের মোস্তফা আলীর কন্যা গত বুধবার বাড়ীর পার্শ্ববর্তী ধান ক্ষেতে ঘাস কাটতে যায়। এই সময় একই এলাকার শামশুল আলমের পুত্র আবদুল হাকিম প্রঃ মিন্টু (৩০) ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ওই ছাত্রীর রক্তক্ষরণ হওয়ায় ধানক্ষেতে ফেলে ধর্ষক পালিয়ে যায়। পরবর্তীতে ধর্ষিতার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করেন। সেখানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ধর্ষিতার পিতা মোস্তফা আলী, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন ।
/জনকণ্ঠ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ