Recents in Beach

ব্রেকিং নিউজ

ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী মানিক জামিনে মুক্ত

বিএন ডেস্কঃ
ফেনী জেলা বিএনপি’র প্রচার সম্পাদক জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক সোমবার (২৩ এপ্রিল)সন্ধ্যায় ফেনী কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এর আদালতের আদেশে জামিন লাভের পর তিনি কারাগার থেকে মুক্তি পায়।
আদালত সূত্রে জানা গেছে ২০১৭ সালের ০৮ জানুয়ারী ফেনী শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে বিএনপি’র দলীয় মিছিল থেকে ফেনী মডেল থানা পুলিশ গাজী মানিককে আটক করে। তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় জামিন লাভের পরও ইতোপূর্বে তাকে ০৭ বার জেল গেইট থেকে শোন এরেস্ট দেখিয়ে আটক করা হয়।
সর্বশেষ ২৩ এপ্রিল সোমবার রাত ৮ টায় তিনি জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি লাভ করেন। কারা ফটকের সামনে দলীয় নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে জটলা বাধলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের সরিয়ে দেন।
তার আইনজীবি ইউছুফ আলমগীর জানায়, জেলা যুবদল সভাপতি গাজী মানিকের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় আদালতের মাধ্যমে জামিনের পর তিনি মুক্তি লাভ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ