Recents in Beach

ব্রেকিং নিউজ

ফেনীতে জেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে তিনজনের কারাদন্ড

বিএন ডেস্কঃ
ফেনীতে জেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে মঙ্গলবার তিনজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ দন্ড প্রদান করেন।
তিনি জানান,ওই দিন ফেনীর কদলগাজী রোডে মো: জাফর আহম্মেদের বাড়িতে (৩৩) অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়িতে ২০৪ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ মাদক ব্যবহারের সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় পালিয়ে যান তিনি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা নির্দেশ প্রদান করে আদালত।
পরে অভিযান পরিচালনা করা হয় রেল স্টেশন ও মহিপালের চাড়িপুরে। এ সময় রেল স্টেশনে গাজা সেবনের দায়ে ছয় (৬) মাস ওবায়দুল হক (২৪) ও গাজা বিক্রেতা মো: রিয়াদকে (২৫) ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। এছাড়াও মহিপালের মধ্যম চাড়িপুড়ে ৫০ পিস ইয়াবাসহ মো: আলমকে (৫০) হাতেনাতে আটক করা হয়। আলম দীর্ঘদিন ধরে চাড়িপুর এলাকায় ইয়াবা ও গাজা বিক্রি করে আসছেন। তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান,জি আর পির উপ-পপরিদর্শক মো: আবদুল আলীম ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ