Recents in Beach

ব্রেকিং নিউজ

ঝিনাইগাতি উওরণ পাবলিক স্কুলে স্কাউট দলের আয়োজন

মোঃআরিফ মিয়া,জামালপুরঃ
শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার উত্তরণ পাবলিক স্কুল স্কাউট দলের আয়োজনে প্রথম দিনব্যাপী স্কাউটিং কার্যক্রম ২ মার্চ চরশেরপুর ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, উত্তরণ পাবলিক স্কুল স্কাউট দলের সভাপতি ও উপজেলা স্কাউটস সম্পাদক স্কাউটার হারুনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় অংশ নেন বাংলাদেশ স্কাউটস জামালপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. হামজার রহমান শামীম। তিনি বলেন, স্কাউটিং ছেলে-মেয়েদের সুনাগরিক হিসেবে তৈরি করে। এ সংগঠনে সম্পৃক্ত হয়ে তারা আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এতে বিশেষ অতিথির আলোচনায় অংশ নেন উপজেলা স্কাউটস সম্পাদক স্কাউটার মো. হারুনুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন দলের গার্ল ইন স্কাউট হালিমা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ