Recents in Beach

ব্রেকিং নিউজ

মুজাহিদ কমিটি বাঁশখালী উপজেলা কমিটি গঠিত

মোহাম্মদ বেলাল উদ্দিন,বাঁশখালী নিউজ:
বাংলাদেশ মুজাহিদ কমিটি বাঁশখালী উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাওলানা মুফতি নুরুল আমিনকে সদর, মাওলানা আবুল কালাম আজাদ ও মাওলানা মোজাম্মিলুল হককে নায়েবে সদর এবং মাওলানা মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বামুকের জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জাহিদুল হক আজ বুধবার সন্ধ্যায় আন্দোলনের বাঁশখালী উপজেলা কার্যালয়ে এই কমিটি ঘোষণা করেন। এসময় বাঁশখালী আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, আন্দোলনের জেলা সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা মোজাম্মিলুল হক, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হাফেজ মুহিব্বুল্লাহ, নুর মুহাম্মদসহ আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ