Recents in Beach

ব্রেকিং নিউজ

ডুবাইয়ে ৫দিন ধরে নিখোঁজ বাঁশখালীর আলী হোসাইন

মোহাম্মদ বেলাল উদ্দিন,বাঁশখালী নিউজঃ
ডুবাইয়ে ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন সবজি ব্যবসায়ী বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের মধুখালী গ্রামের মোঃ আলী হোসাইন(৪২)।সে মধুখালী গ্রামের মৃত আবদুর রহমানের ৩য় পুত্র।নিখোঁজের ৫দিন হয়ে গেলেও তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি।এনিয়ে তার পরিবারের সদস্যরা হতাশায় দিন কাটাচ্ছেন।পারিবারিক সূত্রে জানা গেছে,ডুবাইয়ে সবজি বাজারে সবজি বিক্রি করতে যাওয়ার পর সে আর ফিরে আসেনি।সে ডুবাইয়ে সবজি বিক্রি করত।প্রতিদিনের ন্যায় গত ১ ফেব্রুয়ারী সবজি বিক্রি করতে যাওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে।


এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ হওয়ার হতাশায় মানবেতর জীবন যাপন করছেন তার পরিবারের সদস্যরা।মোঃ আলী হোসাইনের ছেলে মোঃ ফোরকান উদ্দিন এ প্রতিবেদককে বলেন,"১ ফেব্রুয়ারী থেকে আজ ৫দিন যাপত আমার বাবার কোন খোঁজ খবর পাচ্ছিনা।আমরা এনিয়ে চিন্তায় আছি।আমার বাবাকে ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।"এদিকে আলী হোসাইন যেখানেই থাকুক,তার বাবাকে যেন সুস্থ্য ফিরে পান,সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নিখোঁজ আলী হোসাইনের বড় ছেলে মোঃ ফোরকান উদ্দিন আকাশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ