Recents in Beach

ব্রেকিং নিউজ

রুহিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত-৬,আতঙ্কে জনসাধারণ

নিউজ ডেস্কঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় একই দিনে পাগলা কুকুরের কামড়ে ৬ ব‌্যাক্তি আহত হয়েছে। ফলে চরম আতংকে রয়েছে এলাকাবাসি।            

৮ই জানুয়ারী সোমবার প্রায় সকাল ১০টায় ঘটনাটি  ঘটে।

বিশেষসূত্রে জানা যায়, কুকুরের কামড়ে আহত ব্যাক্তিদের সকলেই ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও গ্রামের কালিবাড়ি ও খুটাখালের বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ‌্যে ২ জন শিশু ও রয়েছে। উক্ত ব‌্যাক্তিরা হ'ল ১। ইমাম উদ্দিন (৭০),২। সুলতান (৫০), ৩। সুনিল (৫০), ৪। জোসনা (৫০),  ৫।  সৈয়দ আলী (১৭), ৬। আলো (১২)। আহতরা স্হানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন। এ ব‌্যাপারে এলাকাবাসি প্রশাসনের আশু দৃষ্টি কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ