Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামালর প্রধান আসামিকে গ্রেফতার করেছে। আজ রবিবার থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ ধর্ষণ মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি আবদুল হামিদ (২৫) প্রকাশ হামতাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে শীলকূপ ইউনিয়নের আশিঘর পাড়ার শামসুল আলমের পুত্র। তার বিরুদ্ধে বাঁশখালী ইকোপার্কে আসা দর্শানার্থীদের জোর পূর্বক ধর্ষণের অভিযোগ রয়েছে দীর্ঘদিন। তাছাড়া তার গ্রুপে একাধিক সংঘবদ্ধ গ্যাং র্যাপার সদস্য রয়েছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন গ্রেপ্তারকৃত আবদুল হামিদের বিরুদ্ধে বাঁশখালী থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সংঘবদ্ধ গ্যাং র্যাপার সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
সুত্রঃ দৈনিক জনকন্ঠ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ