Recents in Beach

ব্রেকিং নিউজ

২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় উপজেলা প্রশাসন স্কুলে আজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জে এম নাঈম হাসান, ভোলা :-
ভোলা বোরহানউদ্দীন উপজেলা প্রশাসন স্কুলে অদ্য ২২ ডিসেম্বর ২০১৭ খ্রি. তারিখে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল উৎসব মূখর পরিবেশে উপজেলা প্রশাসন স্কুল বোরহানউদ্দিন (ইউপিএস) এর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ১ম পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি প্রক্রিয়া অত্র উপজেলায় এই প্রথম। বাংলা, ইরংরেজি, গণিত ও সমাজ প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। ধার্যকৃত ১ ঘন্টার এ ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ১ মার্ক করে কাটা হয়। 

বিপুল সংখ্যক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। বেলা ১২:৩০ ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। 

বিঃদ্রঃ যারা আজকের পরীক্ষায় উর্ত্তীণ হতে পারে নি তারা আগামি ২৯/১২/২০১৭ খ্রি. তারিখ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্বের এডমিট কার্ডের মাধ্যমে নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ