Recents in Beach

ব্রেকিং নিউজ

লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

এন মোনালিসা মৌ, ভোলাঃ
রাজহাঁসে মরিচের চারা খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাটির আঘাতে এক জন নিহত।
ভোলার লালমোহনের ধলীগৌরনগরের ৪ নং ওয়ার্ডের হাজির পুতের বাড়ীতে অজিউল্যা (৬৫)
 নামের এক বৃদ্ধকে রাজহাঁসে মরিচের চারা খাওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠে, আজ ১৯/১২/২০১৭ মঙ্গলবার সকাল সারে ৯ টায় এ ঘটনা ঘটে। জানা যায়,ধলীগৌরনগর ইউনিয়ানের জনতা বাজার সংলগ্ন হাজির পুতের বাড়ীর অজিউল্যাহ মিয়ার রাজ হাঁস পাশ্ববর্তী  মতু হাওলাদার বাড়ীর আলাউদ্দীন ও কুট্টির মরিচের চারা খায় এ নিয়ে নিহত অজিউল্যা মিয়ার ছোট ছেলে ফিরোজের সাথে ঝগড়ার বসবর্তী হয়ে প্রতিপক্ষের আঘাতে অজিউল্যাহ মিয়া ঘটনা স্থানেই নিহত হয়। এব্যাপারে লালমোহন থানার এস আই গনেশ বলেন আমরা ঘটনাস্থান থেকে লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ