Recents in Beach

ব্রেকিং নিউজ

মিরসরাইয়ে পোল্ট্রি খামারে লক্ষাধিক টাকার মালামাল লুট, স্থানীয়দের মধ্যে আতঙ্ক

মিরসরাইয়ে পোল্ট্রি খামারে লক্ষাধিক টাকার মালামাল লুট, স্থানীয়দের মধ্যে আতঙ্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পোল্ট্রি খামারে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা খামার থেকে অন্তত লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী খামার ব্যবসায়ী মো. মেহেদী হাসান জানান, তিনি খামারটি ভাড়া নিয়ে এবং এনজিও থেকে ঋণ নিয়ে পোল্ট্রি ব্যবসা শুরু করেছিলেন। বর্তমানে খামারে কোনো মুরগি না থাকার সুযোগে চোরের দল এই ঘটনা ঘটায়। সংঘটিত এই চুরির শুরুতে চোরের দল সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে। পরবর্তীতে খামারের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫টি সিলিং ফ্যান, ২০টি এলইডি লাইট এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। একই সঙ্গে খামারের বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, এই ঘটনায় মিরসরাই থানায় একটি অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে স্থানীয়দের সূত্রে জানা গেছে, এর আগে একই এলাকায় আমান উল্লাহ এবং মাসুদ সওদাগরের দুটি দোকানে পরপর দুই রাতে চুরির ঘটনা ঘটেছিল। এই ধারাবাহিক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, চুরির এই বিষয়ে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি তিনি খতিয়ে দেখছেন এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংক্ষেপে:
মিরসরাইয়ে একটি পোল্ট্রি খামারে চুরির ঘটনা ঘটেছে। খামার থেকে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এলাকায় ধারাবাহিক চুরিতে আতঙ্ক।
মিরসরাইয়ে পোল্ট্রি খামারে লক্ষাধিক টাকার মালামাল লুট, স্থানীয়দের মধ্যে আতঙ্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ