Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে ৫ কোটি টাকার বেশি মূল্যের স্বর্ণসহ চক্রের এক সদস্য গ্রেফতার

চট্টগ্রামে ৫ কোটি টাকার বেশি মূল্যের স্বর্ণসহ চক্রের এক সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম অবৈধ স্বর্ণসহ সুধীর কুমার ধর নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা। গত বৃহস্পতিবার রাতে নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে এই অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া সুধীর কুমার ধর (৪১) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি ইউনিয়নের দক্ষিণ বণিকপাড়া এলাকার গোপাল বাড়ির বাসিন্দা। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুধীর কুমার ধরকে আটক করে তল্লাশি করলে তার হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা। প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, সুধীর কুমার ধর একজন স্বর্ণ চোরাকারবারি চক্রের সদস্য। এই ঘটনায় তার বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনা এবং পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় আকবরশাহ থানার এসআই মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ ও অন্যান্য পুলিশ সদস্যরা সিটি গেইট এলাকায় দায়িত্ব পালনকালে তাকে আটক করেন।

সংক্ষেপে:
চট্টগ্রামে ৫ কোটি টাকার বেশি মূল্যের স্বর্ণসহ সুধীর কুমার ধর নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে আকবরশাহ থানা পুলিশ।
চট্টগ্রামে ৫ কোটি টাকার বেশি মূল্যের স্বর্ণসহ চক্রের এক সদস্য গ্রেফতার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ