সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার ২০০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে দেশের অন্যতম ইনডোর প্লেগ্রাউন্ড চেইন বাবুল্যান্ড লিমিটেড। প্রতিষ্ঠানের করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
ত্রাণ সামগ্রী হিসেবে বন্যাকবলিত পরিবারগুলোর হাতে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য তুলে দেওয়া হয়েছে। এই মানবিক কার্যক্রমে বাবুল্যান্ডের কর্মকর্তা এবং তাদের বিশেষ দল হ্যাপি হেলপাররা সরাসরি উপস্থিত থেকে ত্রাণ বিতরণ সম্পন্ন করেন।
চট্টগ্রামের সাথে বাবুল্যান্ডের দীর্ঘদিনের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে কোহিনূর সিটি, বহদ্দারহাট, হালিশহর ও জামাল খান এলাকায় তাদের চারটি শাখা চালু রয়েছে। এসব শাখার মাধ্যমে প্রতিদিন হাজারো শিশু ও পরিবারকে বিনোদন সেবা প্রদান করা হচ্ছে। ফলে স্থানীয় জনগোষ্ঠীর সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোকে নিজেদের সামাজিক দায়িত্ব বলে মনে করে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ২০১৮ সালে যাত্রা শুরু করা বাবুল্যান্ড বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ২১টি শাখার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর বন্যার্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাবুল্যান্ড লিমিটেড। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।



0 মন্তব্যসমূহ