Recents in Beach

ব্রেকিং নিউজ

শিক্ষকদের শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে পাঠদানের আহ্বান জানালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

শিক্ষকদের শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে পাঠদানের আহ্বান জানালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে হবে এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী তরুণ প্রজন্মের বিপথগামী হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে মোবাইল ও মাদকাসক্ত হয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী খেলাধুলার ওপর গুরুত্ব দিচ্ছেন। এরই অংশ হিসেবে দেশব্যাপী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, যা আগামী ৯ আগস্ট চট্টগ্রাম থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া শিশুদের স্কুলমুখী করতে বিনামূল্যে স্কুল ড্রেস ও মিড ডে মিল কার্যক্রমের কথাও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, ভবিষ্যতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব ও সুযোগ-সুবিধা উভয়ই বাড়ানো হবে এবং বেসরকারি স্কুলগুলোকেও নজরদারির আওতায় আনা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিক শিক্ষার বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সংক্ষেপে:
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন গণশিক্ষামন্ত্রী। পাশাপাশি মাদক ও মোবাইল আসক্তি থেকে ফেরাতে খেলাধুলায় গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
শিক্ষকদের শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে পাঠদানের আহ্বান জানালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ