Recents in Beach

ব্রেকিং নিউজ

পুলিশ প্রশাসনে বড় রদবদল: চট্টগ্রাম রেঞ্জসহ চার গুরুত্বপূর্ণ পদে নতুন ডিআইজি নিয়োগ

পুলিশ প্রশাসনে বড় রদবদল: চট্টগ্রাম রেঞ্জসহ চার গুরুত্বপূর্ণ পদে নতুন ডিআইজি নিয়োগ

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার চারজন শীর্ষ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ প্রদান করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। অন্যদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জহিরুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের (ঢাকা) ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে জানানো হয়, গত ২৮ জুন সিআইডির ডিআইজি সিয়া মাসুদ করিমকে এপিবিএন-এ বদলির যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংক্ষেপে:
পুলিশ প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জসহ গুরুত্বপূর্ণ চার পদে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
পুলিশ প্রশাসনে বড় রদবদল: চট্টগ্রাম রেঞ্জসহ চার গুরুত্বপূর্ণ পদে নতুন ডিআইজি নিয়োগ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ