Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে সুফিবাদী ঐক্য ফোরামের প্রস্তুতি সভা: অক্টোবরে রাজধানীতে অনুষ্ঠিত হবে বিশাল সুফী কনফারেন্স

চট্টগ্রামে সুফিবাদী ঐক্য ফোরামের প্রস্তুতি সভা: অক্টোবরে রাজধানীতে অনুষ্ঠিত হবে বিশাল সুফী কনফারেন্স

আগামী অক্টোবর মাসে রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য সুফী কনফারেন্স সফল করার লক্ষ্যে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের একটি অভিজাত রেস্তোরাঁয় এই সভা সম্পন্ন হয়। সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক নূর মুহাম্মদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন।

সভায় দিক-নির্দেশনামূলক আলোচনায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাংবাদিক এস এম বরকত আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ মুছা, হালদা গবেষক মুহাম্মদ হারুন পাশা, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ সোহেল, সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজী এবং মুহাম্মদ নেজাম উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা জানান, আসন্ন পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। পাশাপাশি অক্টোবরে ঢাকায় অনুষ্ঠেয় সুফী কনফারেন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এসব কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে আগাম প্রস্তুতি নেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

সংক্ষেপে:
আগামী অক্টোবরে ঢাকায় সুফী কনফারেন্স উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে গোলটেবিল আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রামে সুফিবাদী ঐক্য ফোরামের প্রস্তুতি সভা: অক্টোবরে রাজধানীতে অনুষ্ঠিত হবে বিশাল সুফী কনফারেন্স

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ