Recents in Beach

ব্রেকিং নিউজ

চুয়েটের আবাসিক হলে গাঁজা সেবনের দায়ে ৮ শিক্ষার্থীকে দুই বছরের জন্য সাময়িক বহিষ্কার

চুয়েটের আবাসিক হলে গাঁজা সেবনের দায়ে ৮ শিক্ষার্থীকে দুই বছরের জন্য সাময়িক বহিষ্কার

আবাসিক হলে গাঁজা সেবন ও নিজ হেফাজতে রাখার দায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আটজন শিক্ষার্থীকে দুই বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণের পর ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ও শৃঙ্খলা কমিটির সদস্যসচিব অধ্যাপক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ হলের একটি কক্ষে অভিযান চালান সহকারী প্রভোস্টরা। সেখানে আট শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায় এবং তল্লাশি চালিয়ে মাদকসহ সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে পানিসম্পদ কৌশল বিভাগের চারজন, যন্ত্রকৌশল বিভাগের দুজন, মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন। অভিযুক্তদের মধ্যে চারজন শহীদ আবু সাঈদ হলের, দুজন মুক্তিযোদ্ধা হলের এবং বাকি দুইজন ড. কুদরাত-ই-খুদা ও কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক ছাত্র। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তাঁদের সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে অধ্যাপক মো. সাইফুল ইসলাম জানান, অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে এবং মাদকের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় কঠোর অবস্থানে থাকবে।

সংক্ষেপে:
চুয়েটের আবাসিক হলে গাঁজা সেবনের দায়ে ৮ শিক্ষার্থীকে দুই বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাদের হল থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চুয়েটের আবাসিক হলে গাঁজা সেবনের দায়ে ৮ শিক্ষার্থীকে দুই বছরের জন্য সাময়িক বহিষ্কার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ