Recents in Beach

ব্রেকিং নিউজ

বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের আদেশ বুধবার

বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের আদেশ বুধবার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল এবং ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই সিদ্ধান্ত জানান।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৬ মে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা ক্রীড়া সংস্থাগুলোর সভাপতি তথা জেলা প্রশাসকদের কাছে কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠান। ওই চিঠির কার্যকারিতা প্রত্যাহার এবং নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানিয়ে গত ১৮ মে আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন ব্যক্তি হাইকোর্টে রিট করেন। অন্য আবেদনকারীরা হলেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ ও মো. রাকিবুল ইসলাম।

রিটকারীদের দাবি, ২০২৫-২৯ মেয়াদের জন্য তারা যথাযথভাবে কাউন্সিলর হিসেবে মনোনীত হলেও ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। গত ১৬ মে নির্বাচনের তফসিল এবং ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ১৯ মে চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিসিবির নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম না থাকায় ২৪ মে একটি সম্পূরক আবেদনও করেন তারা।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী ও মো. শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

রিটে বিবাদী করা হয়েছে যুব ও ক্রীড়াসচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, প্রধান নির্বাহী এবং বান্দরবান, খুলনা, লক্ষ্মীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ার জেলা প্রশাসকদের। রিটকারীরা নির্বাচনের বর্তমান কার্যক্রম স্থগিত করে তাদের নাম অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা তৈরির নির্দেশনা চেয়েছেন।

সংক্ষেপে:
বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা নিয়ে করা রিটের আদেশ বুধবার দেবেন হাইকোর্ট। ভোটার তালিকায় নাম না থাকায় ছয় কাউন্সিলর প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের আদেশ বুধবার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ