ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় ভূমিকম্পের ফলে সৃষ্ট মর্মান্তিক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের খবরে বাংলাদেশ গভীরভাবে শোকাহত। শোকবার্তায় তারেক রহমান প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের সাথে সংহতি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ ক্ষতিগ্রস্তদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং দুর্যোগ মোকাবিলায় দেশটির সরকার ও জনগণের শক্তি ও সহনশীলতা কামনা করছে। উল্লেখ্য, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে রিখটার স্কেলে ৭.১ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো জানিয়েছেন, ভূমিকম্পে উদ্ধার হওয়া অনেক মানুষ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ২৩৫ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার আশ্বাস দেন।



0 মন্তব্যসমূহ