সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পদক্ষেপের ফলে দেশের প্রিপেইড মিটার ব্যবহারকারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ ও অসন্তোষ লাঘব হবে বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার (৩ জুন) মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। সেখানে উল্লেখ করা হয়, বিএনপি সরকারের ১০০ দিনের কার্যক্রমের অংশ হিসেবে জনদুর্ভোগ কমাতে প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন যে, প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজ মিটারের জন্য ৪০ টাকা পর্যন্ত ভাড়া দিতে হতো। এই চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছিল। সরকারের এই নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় প্রিপেইড মিটার ব্যবহারকারী বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। এতে সাধারণ গ্রাহকদের দীর্ঘদিনের আর্থিক চাপ কমবে এবং বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। বিশেষ করে নিম্নবিত্তদের জন্য এটি বড় স্বস্তি।



0 মন্তব্যসমূহ