Recents in Beach

ব্রেকিং নিউজ

কসমোপলিটান লায়ন্স ও লিও ক্লাবঃ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এর চাইল্ডহুড ক্যান্সার সচেতনতা মূলক প্রোগ্রাম

নিজস্ব প্রতিনিধিঃ  
কসমোপলিটান লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে এবংজুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটান এর সহযোগিতায়  আন্তর্জাতিক চাইল্ডহুড ক্যান্সার মাস উপলক্ষ্যে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও ব্যানার র‍্যালির আয়োজন করা হয়।

কসমোপলিটান লায়ন্স ক্লাবের সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচাল লায়ন মোঃ হাকিম আলির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিক পিএমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন রিজিয়িন চেয়ারপার্সন লায়ন আশীষ ভট্টাচার্য এমজেএফ, লায়ন্স ক্লাবের সহ সভাপতি ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটান এর সভাপতি লায়ন শহিদুল মোস্তাফা চৌধুরী মিজান এমজেএফ, পরিচালক আয়াজ ইসলাম চৌধুরী, সদস্য মো: ওমর হাসান, ককসমোপলিটান লিও ক্লাবের চীফ কো-অর্ডিনেটর লিও ইঞ্জি মোঃ নাঈম সারওয়ার জিতু, সভাপতি লিওসিফাতুল ইসলাম সামি, সচিব লিও অর্চি দাশ, ট্রেজারার লিও শিহাব উদ্দীন সহ লায়ন্স ও লিও ক্লাবের সদস্য বৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ