Recents in Beach

ব্রেকিং নিউজ

কম্বোডিয়ায় বাংলাদেশ ফুটবল দলের জয়।

গত ৯ মার্চ শনিবার সন্ধ্যায় কম্বোডিয়ার রাজধানী নমপেনে কম্বোডিয়ার বিপক্ষে একমাত্র আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। আর সেই ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

দলের হয়ে একমাত্র গোলটি করেছেন রবিউল হাসান। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল দুই দল। কিন্তু কোনো দলই কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে রবিউল হাসানের করা গোলে এগিয়ে যায় বাংলাদেশ দল।
এরপর আরো একটি সুযোগ পান রবিউল। ৮৫ মিনিটে গোলকিপারকে একা পেয়েও তা গোলে পরিণত করতে পারেননি তিনি। যার ফলে ১-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ