Recents in Beach

ব্রেকিং নিউজ

মৃত্যু শিখা


গাজী গোফরান

জ্বলছে আগুন দগদগিয়ে
দেখছি চুপিচুপি
ভাবছি আরো কতো কি যে
করার নাই তো কিছু!

করবে যারা তারাই তো আজ
মুখ লুকিয়ে হাসে
মানুষ পুড়ে লাশ হয়ে যায়
খবর নাহি রাখে!

এমন দেশে বাস করি ভাই
ভাবতে অবাক লাগে
যখন তখন লাশ হতে হয়
কিছু না করার থাকে।

আগুন-ধোঁয়ায় ঘর ভরে যায়
বাঁচতে আমি চাই
কেমন করে ভিডিও করিস
লজ্জা তোদের নাই?

এমন জীবন চায় নি কভু
মরতে হবে পুড়ে
সঠিক নীতির অভাব-ভীষণ
দু'চোখ ভাসে জলে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ