Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে সিএনজি অটোরিকশার ধাক্কায় নিহত বাঁশখালীর অনিল

চট্টগ্রাম নগরীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অনিল কান্তি দাশ (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার রোডের জেএম সেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

অনিল কান্তি দাশ বাঁশখালী উপজেলার শীলকূপ এলাকার উপেন্দ লালের ছেলে। 

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুরুতর আহতাবস্থায় অনিল কান্তি দাশকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। তার আত্মীয়স্বজনরা জানিয়েছেন, সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি।’
/বাংলা ট্রিবিউন!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ