Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালী পূর্ব বড়ঘোনা আল মদিনা সুন্নি সংগঠনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাফেজ মোহাম্মদ জোবাইর হোসাইনঃ
৩১/০২/১৯ইং রোজ বৃহস্পতিবার আল মদিনা সুন্নী সংগঠনের উদ্দ্যেগে  সংগঠনের অস্হায়ী কার্যালয়ে এস এস সি ও  দাখিল পরিক্ষার্থীদের মাজে শিক্ষা সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করেন। সংগঠনের  সভাপতি মুহাম্মাদ জাহাঙ্গীর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ নুরুল কাদের আল কাদেরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী একতা সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ এনাম উদ্দীন, সংগঠনের সাধারণ সম্পাদক তোয়াহা ইয়াছিন সহ অনেকে। শিক্ষা সামগ্রী বিতরণ শেষে 
মিলাদ,কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে সমস্ত মুসলিম মিল্লাতের জন্য এবং সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ