Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালী ডিগ্রি কলেজ বি.এন. সি. সি'র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালী ডিগ্রি কলেজ বি.এন. সি. সি'র উদ্যোগে বাঁশখালী উপজেলাস্থ গুনাগরী বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৩ জানুয়ারি) বাঁশখালী ডিগ্রী কলেজের মাঠ প্রাঙ্গনে গুনাগরী ইউনিয়নে শীতার্ত দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাঁশখালী ডিগ্রী কলেজের( ভারপাপ্ত) অধ্যক্ষ আব্দুল আহাদ,
,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, 
বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর,
বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ কমরুউদ্দিন আহমেদ, কর্ণফুলী রেজিমেন্ট ১৩ ব্যার্টলিয়ানের মেজর রতন দে,বাঁশখালী ডিগ্রী কলেজের  BTFO 'র
  অধ্যাপক শহিদ উদ্দীন, বাঁশখালী ডিগ্রী কলেজের
অধ্যাপক হারুনউর রশিদ, বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যাপক মুজাহেদুল হক চৌধুরী, 
 PUO- রহিমুল্লাহ এবং বাঁশখালী ডিগ্রি কলেজ বি.এন. সি. সি'র পুরনো ছাত্র মোঃ আলমগীর সহ সকল বাঁশখালী ডিগ্রি কলেজ বি.এন. সি. সি'র ছাত্র বৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ