Recents in Beach

ব্রেকিং নিউজ

কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এনজিও সংস্থা ব্র্যাকের ওয়াশ ব্লক এর শুভ উদ্বোধন

মোহাম্মদ এরশাদঃ আজ ২৪ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় সময় কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে সর্ববৃহৎ এনজিও সংস্থা ব্র্যাক কর্তৃক ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক ভাবে নির্মিত ওয়াশ ব্লক এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে
কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ প্রসাদ সেনের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. আ. ন. ম. শাহাদত আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বাঁশখালী উপজেলা শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান, প্রদীপ গুহ ( এস এম সি সদস্য) , মো: আবুল হাশেম ( এস এম সি সদস্য) প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ