Recents in Beach

ব্রেকিং নিউজ

আনোয়ারা জুঁইদন্ডীর নিখোঁজ হওয়া যুবকের লাশ সাঙ্গু নদীতে পাওয়া গেছে

মোহাম্মদ এরশাদঃ
আজ বুধবার সকাল ১০ টার দিকে জুঁইদন্ডী সাঙ্গু নদীতে নিখোঁজ হেফাজ উদ্দীন (৩১) এর লাশ পাওয়া যায়।

সকালে  একটি লাশ ভাসতে দেখা গেলে স্থানীয়রা মিলে লাশটি উদ্ধার করে। পরে দেখা যায় সেটি নিখোঁজ হেফাজ উদ্দীন (৩১) এর লাশ । নিখোঁজ হওয়ার পর থেকে স্বজনরা নদীর পাড়ে অপেক্ষা করছিলেন কখন পাওয়া যাবে তাকে ।

ইতিমধ্যে আনোয়ারা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে যাচ্ছিলেন। ৪৮ ঘণ্টা পর আজ তার লাশ নদীতে ভেসে উঠে।

উল্লেখ্য গত সোমবার সকাল ৭টায় সময় সাঙ্গু নদীতে মাছ ধরতে গিয়ে হেফাজ উদ্দীন (৩১) নিখোঁজ হয়।

সে ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের ২নং ওয়াডের সুইত্ত্যর বাড়ী বাসিন্দা ইউচুপ আলীর ছেলে। সূত্র সারা আনোয়ারা,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ