Recents in Beach

ব্রেকিং নিউজ

মহেশখালীতে হিফজুল কোরআন প্রতিযোগিতা'১৮ অনুষ্ঠিত

আবু সাদাতঃ দ্বীপ উপজেলা মহেশখালীতে দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ফকিরাঘোনা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে।বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও প্রবীণ উস্তাজ জনাব হাফেজ নুরুচ্ছফা সাহেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামীলীগ এর সম্মানীয় সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের পরিচালক আলহাজ্ব হাফেজ ক্বারী মুহাম্মদ তৈয়ব,প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মাওলানা ইউনুছ ফরাজী,হুফফাজুল কুরআন ফাউন্ডেশন মহেশখালী উপজেলা সভাপতি হাফেজ মাওলানা নুরুল হাশেম, সেক্রেটারি হাফেজ মাওলানা একরামুল হক্ব, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজ সেবক জনাব মাওলানা ইব্রাহিম খলীল প্রমুখ। উক্ত হিফজুল কুরআন প্রতিযোগীতায় সমগ্র মহেশখালীর ১৭ টি হাফেজিয়া মাদ্রাসা হতে তিন গ্রুপে সর্বমোট বাছাইকৃত ৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ