Recents in Beach

ব্রেকিং নিউজ

তরুণ প্রজন্ম ক্লাবের উদ্যোগে ২য় বারের মত ৯নং ওয়ার্ড ব্যাপি ফ্রি খৎনা ক্যাম্প ও ৩৭তম বিসিএস প্রাপ্তি বাঁশখালীর রত্ন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মোহাম্মদ এরশাদঃ
দক্ষিণ সাধনপুর মোকামীপাড়া তরুণ প্রজন্ম ক্লাবের উদ্যোগে ২য় বারের মত ৯নং ওয়ার্ড ব্যাপি গরিব দু:স্ত দের জন্য ফ্রি খ্যানা ক্যাম্প ও ৩৭তম বিসিএস প্রাপ্তি (প্রানি সম্পদ) দক্ষিন সাধনপুরে মোকামীপাড়ার তথা বাঁশখালীর কৃতি সন্তান জনাব মোহাম্মদ মুহিব্বল্লাহ কে সংবর্ধনা অনুষ্ঠান আজ সকাল ১০ ঘটিকার সময় দক্ষিণ সাধনপুর মোকামীপাড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে তরুণ প্রজন্ম ক্লাবের সিনিয়র উপদেষ্টা  অধ্যাপক মোঃ আনোয়ারুল আজীমের সভাপতিত্বে ও  তরুণ প্রজন্ম ক্লাবের সাধারণ সম্পাদক  সাকিবুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে  উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সাধনপুর বানিগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি  সালাউদ্দিন কামাল,  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং সাধনপুরের ইউনিয়নের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান  করুনাময় ভট্টাচার্য, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ছাদু রশিদ, শুভেচ্ছা বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী দুর্নিতি দমন কমিশনের সাধারণ সম্পাদক  সাহাব উদ্দিন চৌধুরী,  স্বাগত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার  ঐক্য  কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সহ-সভাপতি  আশিষ কুনার শীল, এবং সংবর্ধিত হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মাদ মুহিবুল্লাহ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ