Recents in Beach

ব্রেকিং নিউজ

গহিরা কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

বি,এন ডেস্কঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ১৫ মে মঙ্গলবার দুপুরে রাউজানে আনন্দ মিছিল করেছে রাউজান গহিরা কলেজ ছাত্রলীগ। রাউজান গহিরা কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাস গিয়ে শেষ হয় মিছিল। গহিরা কলেজ ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বীর নেতৃত্বে আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, গহিরা কলেজর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন রানা, আসরাফ, ইতিয়াস, ফাহিম, সুমেদ, অভি, সুমস, তানবীর, জিসান, জাহেদ, রায়হান ,অনিল, বিজয়, জয়, নিরব, আরমান, মারুপ জাহেদ ,আরফাত ,পারভেজ ,মুন্না, অন্তর, অজয়, সাইফুল, সাওরাজ, শাওন, রাকিব, তাহচিন, আয়াত ,ইছতিয়াক ,রাহাদ প্রমূখ । প্রধানমন্ত্রীকে গহিরা কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছে জানান সকল নেতৃবৃন্দ । এসময় ছাত্রলীগের নেতৃবৃন্দরা স্লোগান দিতে থাকেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ