Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বি,এন ডেস্কঃ
বাঁশখালী উপজেলায় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ২০ এপ্রিল রাতে গ্রেপ্তার করা হয়েছে। সে চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকার গণি বাইশ্যার পুত্র মোহাম্মদ আলী ভেট্টা (৪৬)। সে ডাকাত দলের সদস্য।
পুলিশ জানায়, বাঁশখালীতে একদল পুলিশ ২০ এপ্রিল দিবাগত রাত আড়াইটার সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিনের দিক নির্দেশনায় এসআই ফিরোজ ও এএসআই নিউটন বড়ুয়ার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে হাটহাজারী থানায় তিনটি, রাউজান থানায় দুইটি, সাতকানিয়া থানায় দুইটি এবং বাঁশখালী থানায় একটি ডাকাতি ও একটি অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে।
সুত্রঃদৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ