Recents in Beach

ব্রেকিং নিউজ

রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ শাখায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি গঠন

জোবাইর বিন জিহাদীঃ
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ , রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার দ্বি - বাষিক সম্মেলন আজ বুধবার এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে অত্র কলেজের ছাত্র মোঃ ফাহিম উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনু্ষ্ঠিত হয়। এতে সম্মেলনের উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক প্রতিনিধি এস এম মহিবউল্লাহ। প্রধান অতিথি ছিলেন সাংগঠনিক প্রতিনিধি মোহাম্মদ মনজুরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি নব গঠিত রাউজান উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, অর্থ সম্পাদক মোরশেদুল আলম, প্রচার সম্পাদক শিবলু মিয়া, সহ প্রচার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নুর মোহাম্মদ , নির্বাহী সদস্য আনোয়ার আজিম প্রমূখ। প্রথম অধিবেশন শেষে ২য় কাউন্সিল অধিবেশনে সকলের সর্ব সম্মতিক্রমে মোহাম্মদ ফাহিম সভাপতি , মোহাম্মদ ইমন সাধারণ সম্পাদক , মোঃ আকবরকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট করে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ , রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ